মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চরফ্যাসনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২১, ২০২৪ ৯:২৮ পূর্বাহ্ণ

মোঃ বিল্লাল হোসেন জুয়েল (ভোলা): আগামী ৫ জুন অনুষ্ঠাতব্য চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার চরফ্যাসন উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন মোট ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এসময় তারা প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন আখন পেয়েছেন মোটরসাইকেল, একেএম শাহে আলম পেয়েছেন হেলিকপ্টার, সাহিদা আক্তার পেয়েছেন আনারস, মো. ফিরোজ পেয়েছেন ঘোড়া ও শহিদুল ইসলাম পেয়েছেন লাঙল। চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছাদেক মিয়া পেয়েছেন তালা ও মো. আবদুল্লাহ আলম নোমান পেয়েছেন বই। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আকলিমা বেগম কলস ও হাসিনা আক্তার ফুটবল। প্রতীক বরাদ্দের পরেই তারা প্রচারণায় নেমে পড়েছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

নলছিটিতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বাইপাস মোড়ে লড়ি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

সবুজবাগে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা, থানায় জিডি

বিদেশী মিশনগুলোতে প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি

মৈত্রীবাংলা সাহিত্য পুরস্কার পেলেন, বিশিষ্ট কবি ও গীতিকার নীলিমা নীলা

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৮ নং ওয়ার্ডে গণসংযোগ

কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জখম, থানায় অভিযোগ