বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শরীয়তপুরে বিটিএসএফ এর মতবিনিময় সভা ও ফল উৎসব এবং সংবর্ধনা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ১, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

মো. আকরাম মোল্লা, স্টাফ রিপোর্টার (শরীয়তপুর): বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে শরীয়তপুরে মতবিনিময় সভা, নতুন সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচী উদ্বোধন, ফল উৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই ২০২৪) বিকালে শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় শরীয়তপুর জেলা বিটিএসএফ এর অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিটিএসএফ এর মহাসচিব মো. আল-আমিন শাওন।

শরীয়তপুর জেলা বিটিএসএফ এর সভাপতি মোঃ ওবায়েদুর রহমান সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিটিএসএফ এর ভাইস-চেয়ারম্যান বি এম মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিটিএসএফ এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াদুদ সরদার, শরীয়তপুর জেলা বিটিএসএফ এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক সামসুল হক আকন, বিটিএসএফ এর যুগ্ম মহাসচিব মো. মতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ এর ধর্ম বিষয়ক সম্পাদক হানিফ মাল, প্রকাশনা সম্পাদক সোহাগ সরদার, শরীয়তপুর জেলা বিটিএসএফ এর সহ-সভাপতি বাবুল চন্দ্র, দপ্তর সম্পাদক রুবেল মোল্লা, সদস্য সোহেল রানা লিটন, সদস্য মো. আকরাম মোল্লা সহ বিটিএসএফ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শরীয়তপুরের কৃতি সন্তান বি এম মকবুল হোসেন বিটিএসএফ এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের ওপর মামলা ও হামলার প্রতিবাদে বিডিজেএ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মিষ্টি জান্নাতকে যে বার্তা দিলেন তার মা শাহ্ পারভীন আক্তার!

জাহিদ আহসান রাসেল এমপি’র ৪৫ নং ওয়ার্ডের মুরুব্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

আফগানিস্তানে আকস্মিক বন্যা, আরও ৫০ জন নিহত

সোমেশ্বরী নদীর সেতু নির্মাণ কাজ বন্ধ, হাজারো মানুষের দুর্ভোগ

বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে

নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী,মহড়া ও আলোচনা সভা

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৫ সম্পন্ন

অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি মোল্লারহাট ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণে