মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : দেশের অন্যতম মহিলা কবি ও ‘মনের আয়নায় খুঁজি ‘খ্যাত লেখক শাহ্ পারভীন আক্তার। আরও একটি পরিচয় আছে তার!তিনি হলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এর মা।
সম্প্রতি চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সাথে একটি বেসরকারি টিভি চ্যানেলের উপস্থাপক এর উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায়।
এই পরিস্থিতিতে,মেয়ের জন্য কিছু কথা কবি মা লেখক শাহ্ পারভীন আক্তার ফেসবুকে উদ্দেশ্য করে লেখেন।যেটি বার্তা প্রবাহ পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো
ফেসবুকে,প্রিয় সন্তানের প্রতি মা…..!!
মিষ্টি জান্নাত মামনি তুমি অনেক মূল্যবান। অনেক যত্ন সহকারে রাজার হালে অনেক আদর যত্নে তোমায় জীবন আজ পরিপূর্ন করেছি।তোমার যোগ্যতা অতুলনিয়।সব দিগ দিয়ে সবার থেকে তুমি সেরা থেকে সেরা।তোমার পজিশন সবার উপরে। আর এই জন্যেই সবাই তোমার সাথে শত্রুতা করে।
আমরা সিনিয়ার হলেই যে বেফাস কথা বলবো বিয়াদবি করবো এটা অশোভনিয়। জুনিয়ার সবাইকে সন্মান করবে এটাই স্বাভাবিক কিনতু জুনিয়ারকে স্নেহ না করে বারবার অপমান করলেও তার আঘাত লাগে সন্মানে লাগে।
আবার সত্য কথা বললে ভবিষ্যৎ বা দিন শেষে বুঝবে ? বলে সিনিয়ারা হুমকি দেওয়া কঠিন আইনের মধ্যে পড়ে। যাই হোক তুমি তো আর ৬/ ৭ টা বিয়ে করে কাবিন আদায় করা নায়িকা না।
তাই যারা কুকুর তারা তোমায় কামড় দেবে তুমি তো আর কুকুরের পায়ে কামড় দিতে পারনা ?
সবাই তোমায় হিংসা করবে। করতে দাও – কারন ওদের যোগ্যতা নাই তোমার মত সব দিগ দিয়ে তোমার ধারেপাশে দাঁড়াবার।তাই সবার সব কথার উত্তর আর দেবে না।তুমি সহজ সরল আদর্শ মানুষ।গিরগিটি বুদধি তোমার নাই। আর কারো কথার উত্তর দেবে না।এখন থেকে চুপ হয়ে যাও।
একটা আম গাছে আম ধরে নাই সেই আম গাছটির দিকে কেউ ফিরেও তাকাবে না কিনতু যে আম গাছটিতে আম ধরেছে সবাইর সেই আম গাছে নজর থাকে আর আম গাছটি সেই মর্যদায় আমের ভারে নীচু হয়ে শান্ত হয়ে পড়ে।তুমিও নম্র ভদ্র শান্ত মেয়ে। তুমিও শান্ত হয়ে যাও। কারন ঐ গাছের মত তুমি অনের মূল্যবান মানুষ। তোমার যোগ্যতাই তোমার শত্রু।বাজে লোকের বাজে কথায় কান না দিয়ে নিজের কাজে মনোযোগী হও।
আললাহ তোমার মঙগল করুন। আমীন।



















