মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে সূর্যমুখী বাগানে ৫০ টাকার টিকেটে সেলফি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর: শেরপুরে সূর্যমুখী বাগানে ৫০ টাকার টিকেটে সেলফি তুলতে ভীর করছে ফুলপ্রেমি মানুষ।সৃষ্টি হয়েছে ভিন্ন এক দৃশ্যের। নয় উদ্যোক্তা মিলে সাড়ে চার একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুর জেলা শহরের দক্ষিণ পার্শে শেরীব্রিজ সংলগ্ন মৃগী নদীর অববাহিকায় দিগন্তজোড়া বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগান। বাগানটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সূর্যমুখী ফুলের বাগান দেখতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ওই এলাকা।

সূর্যমুখী বাগানটি দেখতে এবং সেলফি তুলতে শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন ফুলপ্রেমী দর্শনার্থী। যেখানে ফুটে আছে হাজার হাজার হলুদ বর্ণের সূর্যমুখী ফুল। যা প্রকৃতি প্রেমীদের মন মুহূর্তেই আন্দোলিত করে তোলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানের সৌন্দর্যমন্ডিত দৃশ্য ছড়িয়ে পড়লে এর আকর্ষণ আরো বহুগুনে বেড়ে যায়। প্রতিদিন বাগানটি এক নজর দেখতে বহুসংখ্যক প্রকৃতি প্রেমী ছুটে আসছেন।

ইতোমধ্যেই শেরপুরের আশ-পাশের ভ্রমণ-পিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে পরিণত হয়েছে এই সূর্যমুখী ফুলের ক্ষেত। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে।

জানাগেছে,সূর্যনুখী বাগানে প্রবেশ করতে মাথাপিছু ৫০ টাকা ফি নির্ধারণ করেছে মালিক পক্ষ। এতে করে বাগান মালিকদের প্রতিদিন বেশ ভালোই আয় হয় বলে জানিয়েছেন বাগান মালিক হায়দার আলী। মনোমুগ্ধকর এই পরিবেশে একটু সময় কাটানো ও সূর্যমুখী ফুলের হাসির ঝিলিক দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা এসে ভিড় করছেন। দর্শনার্থীদের অবাধ চলাফেরায় নষ্ট হওয়ার শঙ্কায় এখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ম্যান নিয়োগও দেওয়া হয়েছে।

শেরপুরের মাটি সূর্যমুখী চাষে বেশ উপযোগী। আগের বছর সূর্যমুখী চাষ কম হলেও এবছর চাষ বৃদ্ধি পেয়েছে। জেলায় এটি একটি কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেছে।

এব্যাপারে রোববার(২ফেব্রুয়ারি) বিনথিয়া নামে এক তরুণী বলেন, আমরা সূর্যমুখী ফুল ইউটিউবে ও ছবিতে দেখেছি। বাস্তবে আগে দেখিনাই। এখন এতবড় বাগানে সূর্যমুখী ফুল দেখে মনটা আনন্দে ভরে গেছে। খুব ভালো লাগছে।

বাগান মালিক হায়দার আলী বলেন, আমরা সাড়ে চার একর জমিতে সূর্যমুখীর চাষ করেছি। আমরা আশা করছি লাভবান হতে পারবো। এখানে অনেক ফুল ফুটেছে, প্রতিদিনই অনেক মানুষ আসছে। আমরা বাগান, ফুল আর গাছ রক্ষা করতে হিমশিম খাচ্ছি। তাই কয়েকজন লোক রেখে দিয়েছি। তাদের বেতন দিতে ও ক্ষতি পোষাতে ৩০/৫০ টাকা করে টিকেটের ব্যবস্থা করেছি।

শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু বলেন, সূর্যমুখী তেল খুবই উপকারী, দামও বেশি। কৃষকরা লাভবানও হবে। আমাদের কৃষি ফসল সূর্যমুখী দেখতে মানুষ ভীর করছে দেখে আমাদের খুব ভালো লাগছে। সূর্যমূখীর সৌন্দর্য ও লাভ আকৃষ্ট করছে অন্য কৃষকদেরও। আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করছি।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

মেহেরা রশিদ ফাউন্ডেশনের কমিটি গঠন, জাহিদ চেয়ারম্যান তানিয়া নাছরিন মহাসচিব

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদ এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

দৌলতখানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে: লায়ন মো: গনি মিয়া বাবুল

নতুন রাজনৈতি দল দেশ জনতা পার্টির আত্মপ্রকাশ

নারীত্ব বৈহিপ্রকাশ, ভেতরত্ব পুরুষ, এ-ই নিয়ে ধংস হলো সব যুগের পুরুষ

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ

ভোলায় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

ভাইয়াসুতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত