রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সোমেশ্বরী নদীর সেতু নির্মাণ কাজ বন্ধ, হাজারো মানুষের দুর্ভোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৩, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের সোমেশ্বরী নদীর সেতু নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। ফলে এ পথে যাতায়াতকারি দুই উপজেলার হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়,জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন থেকে শ্রীবরদী উপজেলার সাথে সংযোগ সড়কের সোমেশ্বরী নদীর বাগেরভিটায় ২০ মিটার একটি সেতু নির্মাণ কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে আরসিসি এ সেতুটি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে ২০২২ সালে ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালের ৩০ এপ্রিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ সেতু নির্মাণ কাজ শুরু হলেও কাজ চলে ধীরগতিতে।

এতে এ পথে যাতায়াতকারী দুই উপজেলার হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। ইতিমধ্যেই সেতু নির্মাণের তারিখ ও অতিবাহিত হয়েছে।

এদিকে সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এ পথে দুই উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান সেতু নির্মাণের পাশ দিয়ে পথচারীদের যাতায়াতের জন্য একটি ড্রাইভিশন পথ করে দেয়া হলেও পাহাড়ি ঢলের পানিতে পথটি ভেঙ্গে যায় ।

ফলে ওই পথে লোকচলাচলও বন্ধ রয়েছে। দুই উপজেলার সাথে সড়ক যোগাযোগের ক্ষেত্রে ওই সেতুটি একটি গুরুত্বপূর্ণ সেতু। অপরদিকে গত ৬ মাস পূর্বে ঠিকাদারের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

স্থানীয়রা সেতু নির্মাণের পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছে। এতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন সেতুটি নির্মাণের জন্য ঠিকাদারকে তাগাদা দেয়া হচ্ছে। কিন্তু ঠিকাদার সেতু নির্মাণ কাজের সময় বর্ধিত করে এনেছেন। তিনি বলেন এ কারণে ঠিকাদারের লোকজন সেতু নির্মাণ কাজ বন্ধ রেখেছেন। স্থানীয়রা জরুরী ভিত্তিতে সেতু নির্মাণ কাজ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

মহিপুর মৎস্য বন্দরের ঐতিহ্যবাহী খাস পুকুর দখল-দূষণে বিলুপ্তির পথে

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

জীবননগরে সমবায় অফিস কর্তৃক একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ব্যবসায় যুক্ত হলেন সংগীত শিল্পী সাদিয়া লিজা

ঝিনাইদহ জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হলেন বাহাউল

সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা

ভেজাল কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত মিরপুরে কৃষকরা

ভেজাল কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত মিরপুরে কৃষকরা

ঢাকাসহ ১৪ জেলায় তীব্র ঝড়ের আভাস

কেরানীগঞ্জে ৩ জন আসামী গ্রেফতার সহ ট্রাক ও চোরাই মালামাল উদ্ধার

বরিশালে নির্বাচন ঘিরে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের