বুধবার , ২১ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মহিপুরে জমি দখল করে ঘর নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য, ভুক্তভোগীর নিরাপত্তার দাবি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২১, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামে দীর্ঘ ২৫ বছর ধরে ভোগদখলে থাকা জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতে মামলা চলমান থাকলেও প্রভাবশালীদের সহায়তায় সেখানে নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন জমির মালিক মো. আবুল কাসেম ব্যাপারি।
আবুল কাসেম জানান, ২০০৫ সালে মৃত নবী খাঁর ওয়ারিশদের কাছ থেকে তিনি দলিলমূলে ১.৫০ একর জমি ক্রয় করেন। জমিগুলো এসএ রেকর্ড অনুযায়ী দাগ নং ৪১৩৭, ৩৯৮৯, ৩৯৯০, ৩৯৯১ ও ৩৯৯২-তে অবস্থিত ছিল। পরবর্তীতে বিএস রেকর্ডে এসব জমির অংশ ৪০৭৭ ও ৪৭৮৭ নম্বর দাগে স্থানান্তরিত হয়। তবে বিএস রেকর্ডে জমির পরিমাণ ১০ শতাংশ কম আসে এবং ৪০৭৬ নং দাগের ৮ শতাংশ জমি ‘খাস’ হিসেবে চিহ্নিত করা হয়।
এ নিয়ে বিরোধের সূত্রপাত হলে কাসেম ব্যাপারি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি চলমান থাকা অবস্থায় স্থানীয় প্রভাবশালী শামছুল পঞ্চায়েতের প্রত্যক্ষ সহযোগিতায় নুর মোহাম্মদ ফরাজী উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ শুরু করেন। বাধা দিতে গেলে পুলিশ একবার কাজ বন্ধের নির্দেশ দিলেও কিছুদিনের মধ্যেই নির্মাণ আবার শুরু হয়।
পরে আদালতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে তা মঞ্জুর হলেও মাঠপর্যায়ে তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না বলে জানান ভুক্তভোগী।
তিনি আরও অভিযোগ করেন, মহিপুরের এক প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় তার বাড়ির ভেতরে খুঁটি বসিয়ে জমির সীমানা নির্ধারণ করা হচ্ছে, যেখানে এসএ রেকর্ড অনুযায়ী ‘খাস’ জমি ছিল।
আবুল কাসেম ব্যাপারি বলেন, “আমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এখন আমার বাড়ির ভেতর পর্যন্ত দখলের চেষ্টা চলছে। মামলা করেও কোনো প্রতিকার পাচ্ছি না। বরং শামছুল পঞ্চায়েত, নুর মোহাম্মদ ফরাজী, হেমায়েত ফরাজী ও মোস্তফা মুসল্লি প্রায়ই আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।”
অভিযুক্ত নুর মোহাম্মদ ফরাজী এবিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তার বাবা হেমায়েত ফরাজী দাবি করেন, “এই জমি সামছুল পঞ্চায়েত আমাদের থাকার জন্য দিয়েছেন।”
এ বিষয়ে শামছুল পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। তহসিলদারকে পাঠিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আবুল কাসেম ব্যাপারি প্রশাসনের কাছে অবিলম্বে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

চিত্র শিল্পী রকিব মুক্তাদিরের চতুর্থ একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

রাজধানীতে ৪০ মিনিটের মধ্যে তিন বাসে আগুন

রপ্তানি এবং দেশের অর্থনীতিকে চাঙা করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে

হিলিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

শেরপুরে দ্রুত বিচার আইনের মামলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কারাগারে

জোরপূর্বক বাগানের গাছ কাটা, বাধা দিলে মারধরের অভিযোগ

“একজন চিকিৎসকের সোনালী ছোঁয়া; জীবন ফিরে পেল আমার বাবা”

কাজ না করলে মজুরি নেই, এই নিয়মে যাচ্ছেন পোশাকমালিকেরা

শেরপুর পৌর পানি নিস্কাশনের খালগুলোর প্রাণ যায় যায় অবস্থা!

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা