বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাগেরহাটে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

তানভীর সোহেল, বাগেরহাট ব্যুরো : বাগেরহাটে কিশোর ও তরুণদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে ও লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজকে সম্পৃক্ত করার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে বাগেরহাটের দশানী ধানসিঁড়ি হোটেলের কনভেসশন সেন্টারে ব্রাকের অধিকার এখানে এখনই প্রকন্প এ সেমিনারের আয়োজন করে।

অধিকার এখানে, এখনই প্রকল্পের বাগেরহাট জেলা স্বমনয়ক এস এম ইদ্রীস আলমের সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী, ফ্যামিলি প্লানিং ইনস্টেকটর রেজওয়ান আহম্মেদ, জেলা রহিমা খাতুন ও ইয়ুথ মবিলাইজার স্বদেশ রহমান।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কিশোর ও তরুণেরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে নিঃসংকোচে কথা বলতে পারে এবং সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে।

তারা আরো বলেন, তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজকে সম্পৃক্ত করা গেলেই সমাজের সকল স্তরের যুবক-যুবতী ও কিশোর-কিশোরীদের জন্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যা তাদের যৌন ও প্রজনন অধিকার এবং অ-বৈষম্যমূলক লিঙ্গ প্রকাশের বিষয়ে সচেতন এবং ক্ষমতাবান/ আত্মপ্রত্যয়ী করবে বলে বক্তারা মত ব্যক্ত করেন।

সেমিনারে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজে বিশেষ অবদান রাখায় ৬ জন ইয়ুথকে সন্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও ১১টি এনজিও’র প্রতিনিধি ৮জন ইয়ুথসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধি সেমিনারে অংশ নেয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকা ক্যারেজ ডিপোর হেড টিএক্স আর মো: রাফি উদ্দিন’র জন্মদিন পালিত

ভোক্তা অধিকারে অভিযোগ করবেন যেভাবে

অনলাইনে মনোনয়নপত্র দাখিল অসম্ভব কিছু না- সিইসি

ঝিনাইদহে পোষা সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

পাহাড়ি ঢলে ৪ নদীর বাঁধ ভেঙে জনদুর্ভোগ, হয়নি ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড-২০২৪

বন্ধন জয়ের জন্মদিনে বার্তা প্রবাহ পরিবারের শুভেচ্ছা ও ভালোবাসা

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এ্যাড. এম হেলাল উদ্দিন

ঝিনাইদহ-৩-এ পরিবর্তনের প্রত্যাশা ও একজন যোগ্য প্রার্থীর গল্প!