শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

৫ থেকে ৯ জানুয়ারি প্রচারণা-মিছিল নিষিদ্ধ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ২৩, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সব ধরনের প্রচারণা এমনকি মিছিল করার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। এ হিসেবে ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এদিকে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী নির্বাচন ক্যাম্প স্থাপন করতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

রঙ আসতে শুরু করেছে দিনাজপুরের লিচুতে, বাজারে আসবে ১০-১৫ দিনের মধ্যে

নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে আবু জাফর মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

রাষ্ট্রের মুখ তিনটি, নীতি নেই একটিও

বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড. জুয়েল

৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে, আয় ৫ লাখের কম হলে ফরম ১ পাতার

গাজীপুর মিউজিক এসোসিয়েশন ১ম বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত

পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাজাহান খান

হরিনাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন

সেচ মেশিন দেয়ার প্রলোভনে কৃষকের ১১ হাজার টাকা নিয়ে লাপাত্তা প্রতারক

ঢাকায় বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির সভা অনুষ্ঠিত