সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কানাডা প্রবাসী তুষ্টির ইলিশ – খিচুড়ি রেসিপি!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৩, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : ইলিশ খিচুড়ি যে শুধু বৃষ্টির দিনেই খেতে হবে এমন কোনো কথা নেই। আজকাল শীতেও ইলিশ খিচুড়ি অনেকেরই প্রিয়। তাই সুদূর প্রবাস থেকে ইলিশ খিচুড়ির এই রেসিপিটি দিয়েছেন কানাডার বাঙালি কমিউনিটির প্রিয়মুখ, চিকিৎসাবিদ্যার শিক্ষার্থী জান্নাত ইসলাম তুষ্টি।

উপকরণ :
পোলাওর চাল ৫০০ গ্রাম, মসুর ও মুগডাল ৪০ গ্রাম, ইলিশ মাছ চার পিস, পেঁয়াজ মিহি করে কাটা আধা বাটি, রসুন বাটা এক চা চামচ, কাঁচামরিচ দশটি, লবণ স্বাদ অনুযায়ী, তেজপাতা দুটি, রসুন কুচি এক টেবিল চামচ, আদা কুচি দুই টেবিল চামচ, পেঁয়াজ মোটা করে কাটা এক বাটি, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক টেবিল চামচ, জিরা গুঁড়া-এক চা চামচ, সরিষার তেল, পানি পরিমাণমতো।

রান্নার প্রণালি :
চাল এবং ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাতিলে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিন। এরপর কাঁচামরিচ বাদে একে একে সব মশলা দিয়ে দিন। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। এরপর চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে তাতে পরিমাণমতো পানি এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন।

এবার একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে ইলিশ মাছের টুকরার সঙ্গে অন্যান্য সব বাটা ও গুঁড়া মসলা, কালিজিরা, কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখুন। তারপর রান্না করে ফেলুন। তারপর খিচুড়ি রান্না হয়ে এলে অর্ধেক খিচুড়ি তুলে নিয়ে রান্না করা মাছ বিছিয়ে উপরের বাকি রান্না করা খিচুড়ি ভালো করে ছড়িয়ে দিন। এরপর ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশ খিচুড়ি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা ও মহানগর কমিটি অনুমোদন

জাজিরায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ রামমন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

পাঁচ মাসে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় নিহত ৩৮ জন

বাধ ভেঙে নদীতে বিলীন নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড

কমতে পারে রাতের তাপমাত্রা

বিএনপি’র ২১৭ নেতাকে বহিষ্কার

শেষ হলো কাপ্তাই তারুণ্যের উৎসব তারুণ্যের মেলা-২০২৫

টঙ্গীতে সিরাজ উদ্দিন বিদ্যানিকেত এন্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শরীয়তপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবীতে মানববন্ধন