শনিবার , ১ জুন ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝড়ের লাকড়ি নিয়ে দ্বন্দ্বে আহত ৩, ঝালকাঠিতে চাচার দায়ের কোপে মাদ্রাসা ছাত্র খুন, আটক ১

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ১, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকায় ঝড়ের লাকরি নিয়ে দ্বন্দ্বে চাচা’র দায়ের কোপে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহতের বাবা ও মা রক্তাক্ত জখমে মুমুর্ষ অবস্থায় বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি আছে। শনিবার বেলা ১১টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় মোস্তফা নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

ওই এলাকার হুমায়ুন কবীর বাদল জানান, ঝড়ে পড়া লাকড়ি নিয়ে বৃহস্পতিবার তর্ক হয় চাচাতোভাই আমীর হোসেন ও কবীর হাওলাদারের মধ্যে। তখন আমির হোসেনকে মারধর করলে হাতের আঙ্গুল ভেঙে যায়। ডাকচিৎকারে স্ত্রী মুক্তা বেগম ও পুত্র মাহফুজ (১৯) বের হয়ে পাল্টা আঘাত করলে কবীরের মুখমন্ডলে জখম হয়। এনিয়ে কবীর হাওলাদার ও আমীর হোসেন পাল্টাপাল্টি অভিযোগ দেন। শুক্রবার সকালে সদর থানার এসআই আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করে শনিবার বিকেলে থানায় উভয়পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেন। এনিয়ে শনিবার সকালে কবীর হাওলাদার তার বোনজামাই মোস্তফার কাছ থেকে দাও নিয়ে তার ভাই মনির ও সাদ্দামকে সাথে নিয়ে দলবদ্ধভাবে আমীরের ঘরে ঢুকে প্রথমে মাদ্রাসা পড়ুয়া মাহফুজকে পেয়ে বুকে কোপ দেয়। পরে আমীর ও তার স্ত্রী মুক্তা বেগম বের হলে তাদেঁরকেও কুপিয়ে জখম করে কবির হাওলাদার। এসময় আমীরের প্রতিবন্ধী সাবালিকা কন্যা সামনে গেলে তাকেও তলপেটে লাথি মেরে ফেলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ৩জনকেই সদর হাসপাতালে নেয়া হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা এবং উন্নত চিকিৎসার জন্য আমীর হোসেন ও মুক্তা বেগমকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আমীর ও মুক্তা বেগমও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তিনি।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, হত্যাকান্ডে সহায়তার অভিযোগে মোস্তফা নামে একজনকে প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে নিহত ৭ জনই এক পরিবারের, বাড়ি চন্দনাইশে

বাবা আনোয়ারুল হত্যার বিচার চান মেয়ে ডরিন

শাহজাদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই

ঝিনাইদহের কালিগঞ্জে পুলিশের মাদক অভিযান ও মিষ্টি মুচকি হাসি

শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

জীবননগরে সমবায় অফিস কর্তৃক একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

দ্রুত নির্বাচনের দাবী নিয়ে কালীগঞ্জে বিএনপির ‘‘বিপ্লব ও সংহতি’’ দিবসের র‍্যালি

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্পকে হারাতে মরিয়া সবাই

বিশ্বজুড়ে দুর্নীতিবাজ বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা