বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পুলিশের এপিসি কারে বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য আহত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুর নাওজোর এলাকায় বিস্ফোরণে উড়ে গেল পুলিশের কব্জি, রণক্ষেত্র গাজীপুর।

মজুরি বৃদ্ধির আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর।

সেখানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ এসময় পুলিশের এপিসি কারে এক বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন, আহত সব পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টায় দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুরো নাওজোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহাবুব আলম বলেন, যে কয়জন পুলিশ সদস্য আহত হয়েছে তারা এপিসি কারে বিস্ফোরণে আহত হয়েছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, আহতাবস্থায় পাঁচজন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছে এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য প্রবীর (৩০), ফুয়াদ (২৮) ও খোরশেদকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশিকুল (২৭) ও বিপুলকে (২৪) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ফুয়াদের অবস্থা তেমন ভালো না। তিনি ডান হাতের আঙ্গুল ও কব্জির নিচের অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, গাজীপুর থেকে গুরুতর আহত অবস্থায় তিনজন পুলিশকে জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে ফুয়াদ নামে এক পুলিশ সদস্যের ডান হাতের কব্জি ভালো নেই বলে জানিয়েছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিরবচ্ছিন্ন নাগরিক সেবা দিতে অসহায়দের বাড়িতে ইউএনও

কৃষকের কাছে হার মানছে মাঘের শীত, বোর ধান রোপনে ব্যস্ত কৃষক

১৭ বছর খুনি হাসিনার দোসরদের শিকার পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম

ঝিনাইদহ ও হরিনাকুন্ডু আসনে স্বতন্ত্র প্রার্থী মহুলের আগমনে আনন্দ মিছিল

ঝিনাইদহ-৩ এ জনপ্রিয়তার শীর্ষে ব্যারিস্টার কাজল

আজ মহান মে দিবস

ডিবি পুলিশের অভিযানে ঝিনাইদহে ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার ১

রাজশাহীতে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন