শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

তুবা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে রান্না করা খাবার বিতরন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : তুবা সমাজ কল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোসাইটির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।

৩০ নভেস্বর (বৃহস্পতিবার) রাতে কমলাপুর রেল ষ্টেশন সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে প্রায় তিন শতাধিক লোকের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

তুবার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা যথাক্রমে শাহজাহানপুর থানার ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বিএম ফরহাদ অংকুর, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএএফ সুমন, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ মনির হোসেন কাজী।

আরো উপস্থিত থেকে খাবার বিতরণ করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা ক্যারেজ ডিপোর হেড টি এক্স আর মোহাম্মদ রাফি উদ্দিন, ঢাকা ক্যারেজ ডিপোর সিট লাইনের হেড মিস্ত্রি ইয়াসিন আরাফাত, ভাইস চেয়ারম্যান অনিক হাসান মাসুম, যুগ্ম মহাসচিব মাসুম ভুইয়া, যুগ্ম মহাসচিব জাহিদুল ইসলাম জাহিদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান শাকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সজল, সদস্য নাসির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, আজ ১লা ডিসেম্বর তুবা সমাজ কল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে গতকালের রান্না করা খাবার বিতরনের কার্যক্রম পরিচালিত হয়।

আজ রাতে কেক কেটে ও মিলাদ মাহফিলের মাধ্যমে ৯ম প্রতিষ্ঠা বর্ষিকীর মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া