রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহ-৩-এ পরিবর্তনের প্রত্যাশা ও একজন যোগ্য প্রার্থীর গল্প!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ২৭, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : বাংলাদেশের রাজনীতিতে যখন গণতান্ত্রিক চর্চার সংকট ঘনীভূত, তখন একটি শক্তিশালী, জনসম্পৃক্ত নেতৃত্বের চাহিদা আগের চেয়ে অনেক বেশি। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনেও সেই আকাঙ্ক্ষা তীব্র। এ এলাকার মানুষ বহুদিন ধরে কার্যকর ও নিবেদিত প্রাণ নেতৃত্বের প্রত্যাশা করছে যিনি শুধু দলের প্রতিনিধি হবেন না, হবেন সাধারণ মানুষের কণ্ঠস্বরও।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বর্ষীয়ান আইনজীবী নেতা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক জননেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল যে আস্থা ও জনপ্রিয়তা তৈরি করেছেন, তা অনস্বীকার্য। তিনি শুধু একজন প্রথিতযশা আইনজীবীই নন, বরং একজন মাঠকর্মী, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরত দিতে যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয় ছিলেন। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর ভূমিকা স্পষ্ট ও প্রভাববাহী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর সাংগঠনিক দক্ষতা ইতিমধ্যে প্রমাণিত। বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একাধিকবার নির্বাচিত হওয়া তাঁর গ্রহণযোগ্যতার শক্ত প্রমাণ। একজন ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা ও প্রভাব বরাবরই দৃশ্যমান।

জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা ও একটি কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে বিএনপি যদি এমন একজন পরীক্ষিত ও জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেয়, তবে ঝিনাইদহ-৩ আসনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেই মনে হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্যদের বাৎসরিক ফাইরিং অনুষ্ঠিত

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

পেড়িখালী ইউনিয়নের প্রতিটি গ্রাম শান্তিপূর্ণ রাখার অঙ্গীকার আল আমিন হাওলাদারের

ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

কে এই নব নির্বাচিত ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস

বিএফ-এর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ওয়ালিউর রহমানকে তুবা সমাজ কল্যাণ সোসাইটির শুভেচ্ছা

ব‍্যস্ত সময় পার করছেন ভয়েজ আর্টিস্ট রাকিবুল কবির

স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বে গোলাগুলিতে নিহত ২

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরন

সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার