বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করেই টিআইবি রিপোর্ট : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৮, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করেই করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, আন্তর্জাতিক কোনো জার্নাল তাদের এই গবেষণা প্রকাশ করবে না। কারণ এই গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়নি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচন নিয়ে যারা এই গবেষণা করেছেন, তাদের গবেষণার কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের কোনো গবেষণা নেই। টিআইবির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। তারা অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে। টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা না, এটা তাদের মতামত।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে কিছু অনিয়ম হলেও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যারা অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং মিথ্যা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, তারা মানুষের মতামতকে তথ্য হিসেবে দেখিয়েছে। ৪২ হাজার কেন্দ্র থেকে মাত্র ৫০টি কেন্দ্রের ফলাফল নিয়ে পুরো নির্বাচন ঘিরে তৈরি রিপোর্ট কখনো সঠিক হতে পারে না। এত অল্প কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে কি করে এমন রিপোর্ট প্রকাশ করা সম্ভব?

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

জনস্বার্থে ইউএনও নজরুল ইসলামকে বিধি মোতাবেক সর্বোচ্চ সময় নলছিটিতে রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

দুবলায় জাতীয় রাস উদযাপন ক‌মি‌টির সভাপতি কামাল, সম্পাদক সন্তু

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নলছিটিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নাসিরনগরে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে তারেক রহমান

বাবা হারানোর দুই যুগ পেরিয়েও, “বাবা” কখনো বলা হলো না কতটা ভালোবাসি তোমায়

পাথরঘাটায় ব্রীজের অভাবে জীবনের ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের

বাংলাদেশ জামায়াত ইসলামি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক কর্মী সম্মেলন