শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক : রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মীকে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন: পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯), চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো.জুলহাস (২৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) এবং মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ ভিত্তিতে গতকাল পুলিশ জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ৩০-৪০ সদস্য মুখে মাস্ক পরে মিরপুর মডেল থানার পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় জড়ো হতে তাকে। এই সময় তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। পরে পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এজাহারনামীয় ৬ জনকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যেতে যায়।

এই ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
সূত্র : বাসস

 

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সোমেশ্বরী নদীতে বালু লুটের মহোৎসব, হুমকির মুখে বালিজুরি সেতু-বসতবাড়ী

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে রিট কার্যতালিকায়

লৌহজংয়ে অসহায় পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

ঝিনাইদহে ধান বোঝায় টলির ধাক্কায় দুই মাস বয়সী শিশু নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্পকে হারাতে মরিয়া সবাই

ওজাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুধবার থেকে ৪০ টাকা কেজিতে আলু বেচবে টিসিবি

এগ্রি এন্ড ফার্মিং এ্যাওয়ার্ড পেল এসকেএস ফাউন্ডেশন

তেঁতুলতলা-নলডাঙ্গা সড়কে নারিকেল গাছের সৌন্দর্য্য বৃদ্ধিতে যার অবদান