সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাট, ৭০০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২১, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। চেয়ারম্যানের স্ত্রী মোছা. রুনা বেগম শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বোয়ালমারী থানায় এ মামলা করেন।

জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত বৃহস্পতিবার খারদিয়া, নটখোলা, হাসামদিয়া, ময়েনদিয়া, এবং পরমেশ্বরদী এলাকার সহস্রাধিক লোক দলবদ্ধ হয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর, লুটপাট এবং বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যানের ছেলে মাসুদ মাতুব্বর (৩৫) এবং ভাতিজা শাকিল মাতুব্বরকে (২৬) মারাত্মকভাবে আহত করে।

এ ঘটনায় রুনা বেগম ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ৬০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করে বোয়ালমারী থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই মামলাটি নথিভুক্ত করা হয়। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ জানিয়েছেন, মামলা গ্রহণের পর তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারের জন্য অভিযানও পরিচালিত হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরের দিকে চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, তার তিন ছেলে এবং ভাইয়ের বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

তহবিলের অর্থে বছরে ২৬ লক্ষ টাকা বাড়ি ভাড়া নেন শিক্ষকরা, শিক্ষার্থীদের অভিযোগ

দিনাজপুরে ছাত্রীনিবাস কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে ছাত্রীনিবাস কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ

জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

রাজনীতি না করার ঘোষণা মসিউর রহমান রাঙ্গার

হিলিতে ঈদ উপলক্ষে ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

জেলা প্রেস ক্লাব নরসিংদীর সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক আশিকুর রহমান

চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

সাব-এডিটরস কাউন্সিলের স্মরণিকায় লেখা আহ্বান

নলছিটির ফরাসিনায় সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ