রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ পেল নগদ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ৩০, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি : যাত্রা শুরুর পর মাত্র চার বছরেই দেশের সবচেয়ে দ্রুতগতির ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

২০১৯ সালের ২৬ মার্চ উদ্বোধনের পর থেকে চমকপ্রদ সব উদ্ভাবন দিয়ে গ্রাহকদের তাক লাগিয়ে দিয়েছে নগদ। তারই ধারাবাহিকতায় চার বছরের মধ্যে দেশের সবচেয়ে দ্রুতগতির এক বিলিয়ন ডলারের (দশ হাজার কোটি টাকার) স্টার্টআপ কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সামসুল আরেফিন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নারী দিবসে শরীয়তপুরে জেলা মহিলাদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর-৫ আসনে জামায়াতের প্রার্থী খায়রুল হাসান চুড়ান্ত

নলছিটি প্রেসক্লাবের কমিটি গঠন এনায়েত সভাপতি, সবুজ সম্পাদক

আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : পাকিস্তান সেনাবাহিনী

সেহরীতে চিচিঙ্গা দিয়ে সরপুঁটি মাছের রসা

সাংবাদিকদের ওপর মামলা ও হামলার প্রতিবাদে বিডিজেএ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চলে গেলেন নলছিটির মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সেকান্দর আলী মিয়া

রুপাতলীতে ভূমিদস্যু হানিফের তান্ডবে ঠিকাদার জখম

সমন্বিত শক্তি নিয়ে রাজপথে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

ইউটিউবে অবমুক্ত হলো মিউজিক ভিডিও ‘আড়ি’