বার্তা প্রবাহ ডেস্ক : সংগঠনের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের সদস্যদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে।
আগামী ২০ জানুয়ারি ২০২৫ এর মধ্যে লেখা জমা দেওয়ার জন্য সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ক প্রবন্ধ-নিবন্ধের পাশাপাশি, গল্প, কবিতা, ছড়া, সাক্ষাৎকার, বই আলোচনাসহ প্রাসঙ্গিক লেখা দেওয়া যাবে।
রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সংখ্যা সফলভাবে প্রকাশ করতে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
লেখা পাঠাতে হবে সুতনি এমজে/SutonnyMJ ফন্টে। লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবিও পাঠানো যাবে।
লেখা পাঠাতে হবে arifpress2020@gmail.com এই ঠিকানায়। লেখার সঙ্গে লেখকের মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে।
লেখা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন- মো. আরিফ আহমেদ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডিএসইসি। এই মোবাইল নম্বরে ০১৫৪০-৫৫৫৫৭৫, ০১৬৭০-৮৫৬৬৫১
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।



















