শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত

প্রতিবেদক
admin2
মার্চ ৬, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামী মিলন হাওলাদার(৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত( ওসি) আরিফুল আলম।

নিহত মিলন হাওলাদার( ৩০) উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়,বুধবার (৪ মার্চ) দুপুরে নিহত মিলন হাওলাদারের সাথে প্রতিবেশী বেলাল হাওলাদারের সাথে বসতঘরে বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল হাওলাদার ও তার মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করে। এসময় বেলাল(বেলা) হাওলাদারের বসতঘরেও হামলা করা হয়। এঘটনায় তারা থানায় মিলন হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার ও তার ভাই মিরাজ হাওলাদার মিলে বেলাল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের উপর আবারও হামলা করে।

পরবর্তীতে বেলাল হাওলাদার ও তার ভাইদের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আলম বলেন,নিহত মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সে আজ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হত্যার সাথে জরিতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

পদ্মায় নিখোঁজ দুই এএসআইয়ের মরদেহ উদ্ধার

সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

ধনী হওয়ার ৫ উপায় জেনে নিন

কৃষকের কাছে হার মানছে মাঘের শীত, বোর ধান রোপনে ব্যস্ত কৃষক

কলাপাড়ায় ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধুনটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালিত

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সিরাজ বেপারী গ্রেফতার

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানি আজ

রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতি, টাকা ও সোনাসহ মালপত্র লুট