রবিবার , ২৩ জুন ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাগেরহাটে পরিবহনের ধাক্কায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ২৩, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

তানভীর সোহেল, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের ধাক্কায় শেখ জামির আলী (৫০) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। রোববার (২৩ জুন) বেলা ১১টার দিকে ফকিরহাট আরা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ জামির আলী উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ও সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জামির আলী ফকিরহাট আরা পাম্প থেকে তেল নিয়ে মটরসাইকেল যোগে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পাম্প থেকে বের হলে খুলনাগামী গ্রীন লাইন নামে একটি পরিবহন তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরত্বর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর আহত অবস্থায় জামির আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর পরিরবহনটি পালিয়ে যায়।

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মনিরুজ্জামান জানান, ওই ব্যক্তি পাম্প থেকে মটরসাইকেলে তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপোষহীন সংগ্রাম ও লড়াই অব্যাহত থাকবে

উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন

টঙ্গীতে আই এম সি এইচ ডায়গনস্টিকস এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন : বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ

গাজীপুর-৫ আসনে জামায়াতের প্রার্থী খায়রুল হাসান চুড়ান্ত

আগামীকাল ‘সোনার চর’ সিনেমার পোস্টার উন্মোচন ও ট্রেলার প্রদর্শনী

কালীগঞ্জে ফয়সাল প্রধান হত্যা মামলার আসামি ডাকাত সর্দার রিমন গণপিটুনিতে নিহত

নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

কালীগঞ্জ হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে চালক নেই, জরুরী সেবা থেকে বঞ্চিত রোগীরা