বুধবার , ৭ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাঘারপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ইটভাটায় জরিমানা, গুড়িয়ে দেয়া হয়েছে চুল্লি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৭, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

সাঈদ ইবনে হানিফ, যশোর জেলা প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় দুইটি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর । এসময় লাইসেন্স না থাকায় অভিযুক্ত একটি ইট ভাটা কে করা হয়েছে জরিমানা । আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে অপর একটি ইটভাটার চিমনি।

সোমবার (০৫ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তর যশোর ও বাঘারপাড়া সহকারি ভূমি কমিশনার । এসময় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ইট ভাটা দুটিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ।

অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া জানিয়েছেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইট পোড়ানোর অভিযোগে উপজেলার দোহাকুলায় ‘ফাইভ স্টার ব্রিক্স’ এর ইট পোড়ানোর চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে ভবিষ্যতে ইট না পোড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই দিনে উপজেলার ইন্দ্রা গ্রামে অবস্থিত ‘শিকদার ব্রিক্স’কে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে এ জরিমানা করা হয়। অভিযানে, যশোরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক ও সহকারি পরিচালক সোমেন মৈত্র, বাঘারপাড়া আনছার ভিডিপি কর্মকর্তা শাহিনা খাতুন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনছার ভিডিপির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারা দেশ