শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার ৩ মামলায় আ’লীগ নেতা চন্দন পালের জামিন নামঞ্জুর

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৮, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ৩ মামলায় জামিন নামঞ্জুর হয়েছে আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে ওই ৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। পরে উভয় পক্ষের দীর্ঘ শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাসান ভুইয়া অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনের আবেদন নামঞ্জুুর করে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে আদালত রিমান্ডের বিষয়ে অধিকতর শুনানীর জন্য আগামী ২২ অক্টোবর মঙ্গলবার তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মো: জিয়াউর রহমান।

আদালত সূত্র জানায়, অ্যাডভোকেট চন্দন কুমার পালের বিরুদ্ধে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে ৩ ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা রয়েছে। বুধবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেপ্তার হন তিনি। পরে শেরপুর সদর থানা পুলিশ বিশেষ স্কটে শেরপুরে নিয়ে এসে ওই ৩ মামলায় গ্রেপ্তার ও রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করে। আদালতে তার পক্ষে জামিন ও রিমান্ডের বিষয়ে শুনানিকালে একঝাক আইনজীবী নেতারা অংশ নেন। তাকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করে পুলিশ।

এদিকে এ্যাডভোকেট চন্দন কুমার পালের সহোদর অ্যাডভোকেট শক্তিপদ পাল বলেন, তিনি একজন সিনিয়র আইনজীবী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। এছাড়া জেলা আইনজীবী সমিতির দুদফায় সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর ছিলেন। তার বিরুদ্ধে আনীত কোন ঘটনা বা মামলার সাথেই তিনি জড়িত নন। কেবল রাজনৈতিকভাবে হয়রাণী করার উদ্দেশ্যেই তাকে ওইসব মামলায় জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের উদ্যোগে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বন্যার পানি কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন; সড়কে ১২৫ কোটি টাকার ক্ষতি

হুমকিতে ভয় পাই না, হুংকার চলবে : শামা ওবায়েদ

৭২ ঘন্টা বিদ্যুৎবিহীন নলছিটি,বিশুদ্ধ পানির জন্য হাহাকার

ওয়াজিউল হক শরীফের দ্রোহের মহাকাব্য বইয়ের মোড়ক উম্মোচন

তুবার উপদেষ্টা এম এ এফ সুমন এর ৪৪ তম জন্মদিন উদযাপিত

টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

আইআইএফসি ও মার্কটেল বাংলাদেশ’র মধ্যে কৌশলগত সহযোগিতা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে মুক্তি

বিলুপ্তির পথে নলছিটির মৃৎশিল্প,ভালো নেই কুমারেরা