রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ওয়াজিউল হক শরীফের দ্রোহের মহাকাব্য বইয়ের মোড়ক উম্মোচন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সন্ধ্যা ৭:০০ টায় অমর একুশে বই মেলার গ্রন্থ উম্মোচন মঞ্চে বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ কবি ওয়াজিউল হক শরীফের বইয়ের মোড়ক উম্মোচিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা আ.ক.ম মোজাম্মেল হক, বিশিষ্ট ট্যাক্সেস ল’ইয়ার তরুণ কুমার বোস, ঢাকাস্থ যশোর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট আইজীবি এড. ইকরামুল হক, মেধাবী ছাত্রনেতা আমিনুর রহমান বাবলু, জিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আলী আশরাফ আকন্দ, হৃদয়ে পতাকা ২ মার্চ এর সভাপতি কবি সাহানা সুলতানা, কবি রবিউল ইসলাম রবি এবং প্রকাশক আহমেদ মাসুদূল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বইয়ের মোড়ক উম্মোচিত হয়। বইটি উৎসর্গ করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বই এবং ২৪ গণঅভ্যুত্থানের সকল শহিদদের উদ্দেশে। বইটির প্রচ্ছদ করেন এম আর খান জিতু। উত্তরণের ৫৩১ ও ৫৩২ নং স্টলে বইটি পাওয়া যাবে। বইটির মূল্য দুইশ টাকা মাত্র।

মানবতার কবি ওয়াজিউল হক শরীফ ১৯৬৮ সালের ৬ই জুন ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন পদ্মাকর ইউনিয়নের খুলুল বেড়বাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এল.এল.বি সম্পন্ন করেন। বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন। ইতিপূর্বে তার মমতার ছায়া ও সম্প্রীতির স্বদেশে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তিনি একজন গীতিকার, সাংবাদিক ও কলামিষ্ট হিসেবেও পরিচিতি লাভ করেছেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের আরও এক দেশ

হাতের ইশারায় সালাম দেওয়া যাবে?

সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ে নব গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস-এর চান্দিনা উপজেলা কমিটি গঠন

শেখ মুজিবের করা আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব- অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি অপসারণে হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না : মির্জা ফখরুল

বন্ধু সামাজিক সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বে গোলাগুলিতে নিহত ২

৭২ ঘন্টা বিদ্যুৎবিহীন নলছিটি,বিশুদ্ধ পানির জন্য হাহাকার