মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

হিলিতে প্যানেল চেয়ারম্যান নিলুফার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ

মো.লুৎফর রহমান, হিলি (দিনাজাপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফ্যাসিট আ’লীগের দোসর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং আলিহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনের অপসারণের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল এগারোটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনের অবাঞ্ছিত

ঘোষণা ও অপসারণের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধনে এলাকার সব বয়সের নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।

জানা গেছে, আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে ছিলেন নিলুফা ইয়াসমিন। গত ৫ আগষ্টের পরে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান পলাতক থাকায় পরবর্তীতে পরিষদের কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সকল ইউপি সদস্যর রেজুলেশনের সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক গত ১৯ নভেম্বর পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান আল-ইমরানকে দ্বায়িত্ব দেন। পরে জেলা প্রশাসক এর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয় নিলুফা ইয়াসমিন। আদালত নিলুফা ইয়াসমিনের পক্ষে রায় দেয়। নিলুফা ইয়াসমিন আলিহাট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। আওয়ামী সরকার থাকাকালীন বিভিন্ন অনিয়ম দূর্নীতি অভিযোগে এলাকাবাসী আ’লীগের দোসর প্যনেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন কে পরিষদে বসতে দিবে না মর্মে তাকে অবাঞ্ছিত ঘোষণা ও তার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, বাবুল হোসেন, বুলু মিয়া, রুহুল আমিন ও আমেনা বেগম, তারা বলেন, ফ্যাসিস্ট আ’লীগের দোসর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা ইয়াসমিন কে আর দেখতে চাই না। আমরা তার অনতিবিলম্বে অপসারণ চাই এবং অবাঞ্ছিত ঘোষণা করছি।

তারা আরও বলেন, ইতিপূর্বে নিলুফা ইয়াসমিন ইউপি সদস্য থাকাকালীন বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে দুই বার সাসপেন্স হয়েছেন। এমন দূর্নীতিবাজ আ’লীগের দোষর কে আমরা দেখতে চাই না। আমরা প্যানেল চেয়ারম্যান হিসেবে আল ইমরানকে চাই।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার

সাংবাদিকদের ওপর মামলা ও হামলার প্রতিবাদে বিডিজেএ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

ডেঙ্গুর প্রকোপ: মার্চের তুলনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ

সিরাজগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে হাসপাতালে হামলা- বিএনপি সভাপতি লাঞ্ছিত

বাজার মনিটরিং এ কালিগঞ্জ উপজেলা প্রশাসন

কর্মহীন ও পানি বন্দি মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করলেন সফিকুর রহমান কিরণ এমপি

‍”রংপুরের নেতাদের নিয়ে তারেক রহমান: কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন”