বুধবার , ১ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের উদ্যোগে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের উদ্যোগে বুধবার (১মে) বিকাল ৪টায় হাজারীবাগ ফাতেমা ল’ কলেজ মিলনায়তনে “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শ্রমিকদের সমস্যা ও প্রতিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম রেজা বাচ্চু’র সঞ্চালনায় ও সদস্য সচিব আনোয়ার কে মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, ১৩৮ বছর পেরিয়ে গেলেও শ্রমিক সমাজের কষ্ট লাঘব হয়নি। শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। মালিকপক্ষ মুনাফা অর্জনকে অগ্রাধিকার দেয়। শ্রমিকের স্বার্থকে গুরুত্ব দেয় না।

তিনি আরো বলেন, শ্রমিক সমাজের মৌলিক অধিকার আদায়ের লড়াই- সংগ্রামে বাংলাদেশ শ্রমিক কংগ্রেস সদা সচেষ্ট থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস- চেয়ারম্যান এ্যাড. শফিকুল ইসলাম, এ্যাড. আব্দুল আওয়াল, মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম,সিনেট সদস্য মোঃ শাহজাহান,দপ্তর সম্পাদক তুষার রহমান, শ্রমিক কংগ্রেসের আহ্বায়ক তোফায়েল আহমেদ, দৈনিক আমার যূগ পত্রিকার সম্পাদক সালেহ আহমেদ মিয়া, বাংলাদেশ পার্লামেন্টারী কাউন্সিলের সহকারী সমন্বয়ক মাহফুজা নুসরাত, বাংলাদেশ কংগ্রেস, হাজারীবাগ থানার আহব্বায়ক ফজলুর রহমান, ১৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম মোল্লা প্রমূখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ। আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য, শ্রমিক সমাজের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

দ্রুত নির্বাচনের দাবী নিয়ে কালীগঞ্জে বিএনপির ‘‘বিপ্লব ও সংহতি’’ দিবসের র‍্যালি

দিনাজপুরের চিরিরবন্দর প্রেমিককে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ

শেরপুরে কিশোরীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

১৪ দলীয় জোট শরিকদের জন্য ৭টি আসন ছাড়লো আওয়ামী লীগ

ঝুঁকিতে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প

উত্তরা পূর্ব থানার ওসিকে পুনর্বহাল চেয়ে মানববন্ধন

সংঘাতের মধ্যেই পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ শুরু

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে দুই ঘণ্টা ধরে তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

এক মাস চিনি না খেলে কী কী লাভ হবে শরীরের?