শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৫, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ

ইনসান সরদার, শরীয়তপুর প্রতিনিধি: ২৭ অক্টোবর যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে পালং উত্তর বাজার এলাকায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪) যুবদলের প্রস্তুতি সভা শাহিন মাদবরের অফিসে অনুষ্ঠিত হয়েছে।

ইদ্রিস মাদবরের সভাপতিত্বে ও শাহিন মাদবরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। প্রধান বক্তা ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন, আকতার হোসেন মাঝি, মোতালেব শেখ, হাকিম খান, কুদ্দুস মোড়ল, আবুল শেখ, আনিসুদ্দিন ব্যাপারী, আমিন সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সভায় সকল নেতৃবৃন্দ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর ও সফল ভাবে পালন করার লক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

সর্বশেষ - সারা দেশ