বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ৮, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর সঙ্গে বৈঠকে করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়ার দূতাবাসে বৈঠক করেন তারা।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছে।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দু’দেশের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়েও কথা হয়েছে।

এর আগে চলতি মাসেই দুই দফায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ফের ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম

প্রচণ্ড শীতের মাঝেও ঝিনাইগাতিতে বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া

শেরপুর-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বেগম মতিয়া চৌধুরী

বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীরা উন্মুক্ত: ডেপুটি গভর্নর

অসহায় ও দুস্থদের শীতবস্ত্র কম্বল বিতরণ বাসন মেট্রো থানা প্রেসক্লাব

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু : চীনের রাষ্ট্রদূত

জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা ছাত্রদলের

পহেলা বৈশাখে হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবুল হাসান মাস্টারের শুভেচ্ছা

জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত