শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মুন্সীগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৯, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ

শাহনাজ হীরা : “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩। শনিবার ৯ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কণ্ঠে সকাল দশটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার পূর্বে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। এক বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয়ে পতাকা একাত্তর ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন দেশকে দুর্নীতি মুক্ত রাখতে উন্নত বিভিন্ন দুর্নীতিমুক্ত দেশের উদাহরন তুলে ধরেন৷

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. আসলাম খান পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে ছোটবেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন। আলোচনা সভায় টিআইবি ‘র ধারণা পত্র পাঠ করেন সনাকের সহ সভাপতি এড. পাপিয়া আক্তার নিলু৷

আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদ এলাহি, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান, সভাপতি এডভোকেট শহীদ ই হাসান তুহিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম আল নূর সায়েম।
সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: শাহজাহান গাজী। সভায় বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই : মির্জা আব্বাস

ঢাকাসহ ১৬ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দৌলতপুরে সাংবাদিকের উপর হামলকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাজাপুরে বর্নাঢ্য আয়োজনে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধণা

৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

বগুলাগাড়ীর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকার অপসরণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আলফাডাঙায় পৌর কৃষক দল নেতা খুন, সন্দেহভাজন স্ত্রী গ্রেফতার

রুপাতলীতে ভূমিদস্যু হানিফের তান্ডবে ঠিকাদার জখম

ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে