রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আ’লীগ এখন জামায়াতের সদস্য হয়ে এ দেশে আশ্রয় নিতে চায়: জামাল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৩, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

রহিম রেজা, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সস্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, শেখ হাসিনার পতনের পর আ’লীগ এখন জামায়াতের সদস্য হয়ে এ দেশে আশ্রয় নিতে চায়। কিন্ত তা জনগন হতে দিবে না। তাই তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।

জামাল বলেন, দেশনায়ক তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। যাতে কোন ধরনের অন্যায় অবিচার অত্যাচার ও নির্যাতন না করা হয়। সে জন্যেও নির্দেশ দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে, প্রচার প্রচারনার মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে বিএনপি বাংলাদেশে আবারও সরকার গঠন করবে এবং সেই সরকারে নেতৃত্ব দেবে সকল জনগন।

ঝালকাঠির রাজাপুরে শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

শনিবার বিকেলে রাজাপুর সদর ইউনিয়নের ৭-৮-৯ ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ. সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুর হোসেন, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

চলচ্চিত্রে নতুন নায়িকা পারিশা

নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স এওয়ার্ড – ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে আজ ২৪ মে

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

শেরপুরে নিখোঁজের ৫দিন পর হাত-পা বাঁধা অবস্থায় কবিরাজের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অভিনব কায়দায় প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎ পুলিশের প্রেস ব্রিফিং

আ’লীগ এখন জামায়াতের সদস্য হয়ে এ দেশে আশ্রয় নিতে চায়: জামাল

আমন উৎপাদনে তিন চ্যালেঞ্জ

মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসায় সচেতনতা জরুরি: সময়মতো চিকিৎসায় সম্ভব সুস্থ জীবনে ফেরা

মুন্সীগঞ্জের মেঘনায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার