শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা ও কম্বল বিতরন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১০, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির কুশংগল ইউনিয়নে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম।কুশংগল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো:আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,যুব সংগঠক মো: রেজাউল করিম,শিক্ষার্থী প্রতিনিধি মেহেরাব হোসেন রিফাত,আবু মুছা, ছাত্রদল নেতা হৃদয় জোহান, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা তরুনদের উদ্যোগে আগামী সমৃদ্ধির বাংলাদেশ গড়তে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে তরুনদের উদ্যোগী হতে আহব্বান জানান। এর আগে বিকাল ৪টায় কুশংগল ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম স্থানীয় হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন।

এছাড়াও টিসিবি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন ইউএনও।এসময় ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা মো:আশরাফুল ইসলাম,হিসাব সহকারী আবুল হাসান মৃধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নির্বাচন দেখতে আসতে চান ২২৭ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক

কাজ না করলে মজুরি নেই, এই নিয়মে যাচ্ছেন পোশাকমালিকেরা

বাবা হারানোর দুই যুগ পেরিয়েও, “বাবা” কখনো বলা হলো না কতটা ভালোবাসি তোমায়

রাজাপুরে চলাচলের অনুপযোগী ঝুকিপূর্ণ ব্রীজ দ্রুত সংস্কার ও নির্মানের দাবিতে মানববন্ধন

এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”

হাদি হত্যার বিচার নিয়ে কোন নাটক করলে তা রুখে দেওয়া হবে : হাদির পরিবার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার ৩ মামলায় আ’লীগ নেতা চন্দন পালের জামিন নামঞ্জুর

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি