রবিবার , ১৮ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গুণীজন সম্মাননা পেলেন শেরপুরের সাংবাদিক লাভলু

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৮, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের কবি, সাংবাদিক ও হোমিও চিকিৎসক হাফিজুর রহমান লাভলু গুণীজন সম্মাননা পেয়েছেন। শুক্রবার (১৬ মে) বিকেলে স্বরলিপি পাবলিকেশনের আয়োজনে রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উক্ত গুণীজন সম্মাননা দেওয়া হয়।

আদর্শ সমাজ বিনির্মাণে কবি, সাহিত্যিক, শিল্পী ও উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। প্রধান আলোচক ছিলেন কবি, গবেষক ও বহুভাষাবিদ, দৈনিক দেশ জগত’র প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক ডেসটিনি’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুল হাসান নিজামী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার। বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছাড়াও উপস্থিত কবি, সাহিত্যিক, শিল্পী ও উদ্যোক্তারা আদর্শ সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বরলিপি পাবলিকেশনের সত্যাধিকারী কবি লিপি আক্তার।স্বরলিপি সংগীত একাডেমীর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত
চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

ঝড়ের লাকড়ি নিয়ে দ্বন্দ্বে আহত ৩, ঝালকাঠিতে চাচার দায়ের কোপে মাদ্রাসা ছাত্র খুন, আটক ১

বিএনপি নেতা ইউনুস মৃধার জন্মদিন পালিত

স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন প্রথম বাংলাদেশ এর আত্মপ্রকাশ

ইউটিউব দেখে চিয়া সীড চাষ; সফল শেরপুরের তরুণ উদ্যোক্তা শিমুল

সমাজসেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে: গণতন্ত্র মঞ্চ

সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ

শরীয়তপুরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে জনগণ : ড. মুহাম্মদ ইউনূস