মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময়

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৮, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিল মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সাংবাদিকতার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিরের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। সাংবাদিকদের বাধ্যতামূলক ডিগ্রি পাশ সংক্রান্ত যে আলোচনা সমালোচনা চলছে সে বিষয়ে তিনি বলেন, বিষয়টা কারো একার সিদ্ধান্ত নয়। ডিগ্রি পশের বিষয়টা সবাইকে নিয়েই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের আলোর প্রকাশক ও সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ডিএসইসির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ও জাকির হোসেন ইমন, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইসির সহ-সভাপতি আলী ইমাম সুমন, যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদী, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিএসইসির প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন ফ্লোরা ছাড়াও নবনির্বাচিত ডিএসইসির কার্যনির্বাহী সদস্য, সংগঠনের সদস্য ও বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাবি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

সাংবাদিক পুত্র রাফছান মোল্লা’র দ্বিতীয় জন্মবার্ষিকী আজ

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

ঘর তোলার যায়গা নেই, মামা বাড়ির পুকুরে মাচাতেই আশ্রয় মিনারা বেগমের

ঈদের নাটক প্লাস সিনেমা নিয়ে ব্যস্ত পারভেজ সুমন

রাত ১১টার মধ্যে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

লৌহজংয়ে অসহায় পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ

শেরপুরে কিশোরীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান