রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দিনভর চমক : বাদ পড়লেন মাহী-সোহানা-কবির, থাকছে আপিলের সুযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৩, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ

শাহনাজ হীরা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন এর সভাপতিত্বে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল ১০ টা থেকে ১২ টা মুন্সিগঞ্জ – ১ আসন, বারোটা থেকে দুইটা মুন্সিগঞ্জ -২ আসন এবং ৩টা থেকে ৫টা মুন্সিগঞ্জ – ৩ আসনের যাচাই-বাছাইয়ের পর মনোনীত বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়।

তিনটি আসনে মোট ৩২ জন থেকে যাচাই-বাছাইয়ে বাদ পড়লেন আটজন। বাদ পড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জ ১ আসনের মোট ১১ জন এর মধ্যে বৈধতা পেলেন ৮ জন। মনোনয়নপত্র বাতিল করা হলো তিনজনের। মুন্সিগঞ্জ দুই আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বৈধ ছয়জনের, বাতিল করা হলো চারজনের।

মুন্সিগঞ্জ – ৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর বৈধতা বাতিল করা হয়েছে। বাকি ১০ জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহি বি চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির। মুন্সিগঞ্জ দুই আসনে বাদ পড়া প্রার্থীদের মধ্যে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা অন্যতম। মুন্সিগঞ্জ – ৩ আসনে বাদ পড়া একমাত্র প্রার্থী বিএনএফ এর সুলতানা মমতাজ আহমাদ।

আগামী ৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত থাকছে আপীল ও নিষ্পত্তির সুযোগ। ১৮ ডিসেম্বর ঘোষনা হবে চূড়ান্ত মনোনয়ন এবং ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

গুরুতর অসুস্থ অভিনেত্রী সীমানা লাইফ সাপোর্টে!

ঝিনাইদহ-৩ এ জনপ্রিয়তার শীর্ষে ব্যারিস্টার কাজল

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঈদে আসছে নির্মাতা কে এ নিলয়ের ‘ও মেয়ে ঢং করোনা’

নলছিটিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও কৃষকদের মাঝে বীজ বিতরণ

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু : চীনের রাষ্ট্রদূত

কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৩; মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

শেষ হলো কাপ্তাই তারুণ্যের উৎসব তারুণ্যের মেলা-২০২৫

আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : পাকিস্তান সেনাবাহিনী