সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ফিল্ম ক্লাবের নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন পলি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৯:১৭ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদকঃ বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৪ সালের স্বচ্ছতা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে নিপু-নাদিম পরিষদের কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পলি। আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচনের মাঠে নেমে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন । এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে ভক্তরা।

উল্লেখ্য যে, খুলনার রিয়ানা রহমান পলি ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে অভিষিক্ত হয়ে আলোচিত হয় । বাংলাদেশ চলচ্চিত্রে এই অভিনেত্রী পলি নামেই দর্শকদের কাছে পরিচিত। প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পলি ।ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই তালিকায় রয়েছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদী সহ অনেকে। বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের শেষের দিকে চাহিদা সম্পন্ন চিত্রনায়িকাদের অন্যতম পলি। ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গণ থেকে অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।
এবারের ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে পলি বলেন, আমি ব্যক্তিগত ভাবে ফিল্ম ক্লাবসহ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব, ক্যাপিটাল ক্লাব, জয়ন্টা ক্লাব, লেডিস ক্লাব, কুষ্টিয়া ক্লাব ও খুলনা ক্লাবের মেম্বার। ক্লাব কালচার আমি খুব এনজয় করি। আর যেহেতু ফিল্ম ক্লাব আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজনের প্রতিষ্ঠান। অতীতে এখানে চিত্রনায়িকা মৌসুমী, পপি ও রত্না নির্বাচনে অংশ নিয়েছেন। তাই ভাবলাম এবার আমিও নির্বাচন করি। আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আশাকরি সবাই আমার পাশে থাকবেন। ভোটারদের উদ্দ্যেশে তিনি আরো বলেন,আবেগের কাছে হেরে যেয়ে বিবেক দিয়ে যেন ক্লাবের উন্নয়নে ভোটাররা আমাদের নিপু- নাদিম পরিষদের প্যানেলের সবাইকে ভোট দিবে এটাই আশা করি। ক্লাবের উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে পলি এ প্রতিবেদক মাসুদুর রহমানকে আরো বলেন, আমরা যে পরিমাণ উন্নয়ন গত ১ বছরে আমরা করেছি, এই ধারাবাহিকতায় ভবিষ্যতে ক্লাবটি যাতে করে গুলশান বনানীতে শিফট হয়ে আরো বড় এবং ক্লাবের পরিবেশ যাতে আরো উন্নত হয় এদিকে আমরা সম্পুর্ন খেয়াল রাখব। সেই সাথে এই ক্লাবটির যারা মেম্বার আছে, তাদের যাবতীয় সমস্যায় পাশে থাকব আমরা। ভবিষ্যৎএ ফ্রান্ড তৈরি করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও প্রতিটি সদস্যদের বিপদে আমরা ঝাপিয়ে পড়ব। আমাদের ইচ্ছা আছে নিজেদের অর্থায়নে কমিটির তত্তাবধানে জমি ক্রয় করে ভবিষ্যতে ক্লাবটির আরেকটি নিজস্ব একটি ভবন তৈরি করার। সব মিলে ক্লাব নিয়ে উন্নয়নের স্বার্থে ব্যাপক পরিসরে বড় চিন্তা ভাবনা আমাদের রয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগে একাধিক প্রার্থী হলেও আলোচনায় সাদেক খান

দেশের জনগণও চায় শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ : ইসি আহসান হাবিব

তুবার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

লাগামহীন নিত্য পণ্যের দাম, ঝালকাঠিতেও দিশেহারা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

ঢাকাসহ ১৬ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

পরিমাপে তেল কম দেয়াই সরকার ফিলিং স্টেশনকে জরিমানা

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নলছিটির সন্তান অধ্যক্ষ ইউনুস আলি

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

গরমে বেলের শরবত

ওজাবের ঢাকা মহানগর আহবায়ক কমিটি গঠন : ওয়াহিদ আহবায়ক ছানাউল্লাহ সদস্য সচিব