বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

হরিণাকুন্ডুতে কিশোরীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৩০, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

নাজমুল হুদা রিপন, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের সচেতনতায় নারীর ক্ষমতায়ন ,বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং সহ শারীরিক ও মানুষিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন অতিথিরা।

বুধবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থা সহায়তা প্রকল্প( ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে দিন ব‍্যাপি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে উপজেলার লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা লাভলী ইয়াসমিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক বিআরডিবি ঝিনাইদহ মোহাম্মদ মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিকুর রহমান, কোর্স পরিচালক হরিণাকুন্ডু উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, কোর্স সমন্বয়ক সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো)মোঃ আমজাদ হোসেন।

অত্র বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাবুদ্দিন সহ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া