বুধবার , ২১ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দুর্নীতিমুক্ত সেবায় খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২১, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম দিকনির্দেশনায় শুরু হয়েছে পুলিশের স্বচ্ছ ও জবাবদিহিমূলক নতুন ধারা। লটারি পদ্ধতিতে পোস্টিং প্রবর্তনের মাধ্যমে তিনি নিয়োগ ও বদলি ব্যবস্থাকে করেছেন সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। এর ফলে রেঞ্জের প্রতিটি পুলিশ সদস্য পাচ্ছেন ন্যায্য সুযোগ এবং জনগণ পাচ্ছেন ঘুষ মুক্ত, হয়রানি মুক্ত সেবা, এতে করে আস্থা ফিরেছে পুলিশের প্রতি।

এই নীতি অনুযায়ী সব ইউনিটে চলছে নিয়মিত জবাবদিহি ও কর্মক্ষমতা মূল্যায়ন। এতে সাধারণ মানুষের প্রতি পুলিশের দায়িত্ববোধ আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন পুলিশ সদস্যরা।

ডিআইজি‘র নেতৃত্বে ইতোমধ্যে খুলনা রেঞ্জে বিভিন্ন জেলায় পুলিশের সাফল্য মেলে ধরেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত গত কয়েকদিন আগে মাগুরা জেলায় শিশু ধর্ষণ ও হত্যাকান্ডের রহস্য উদঘাটন; ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে মূল অপরাধী শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।

এছাড়া বাগেরহাট জেলার শ্রীলঙ্কার ৩ অপহৃত নাগরিক উদ্ধার , আন্তর্জাতিক মানের তদন্ত ও উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। খুলনা: অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত বৃদ্ধার জন্য মানবিক উদ্যোগে ঘর নির্মাণ।

খুলনা রেঞ্জের সব জেলায় মানবিক পুলিশিং, জনগণের পাশে দাঁড়ানো ও অপরাধ নিয়ন্ত্রণে সফল অভিযান করার কারণে জনসাধরণ মানুষের প্রতি পুলিশের উপর আস্থা বেড়েছে।

এই সব সাফল্যের মূলে রয়েছে ডিআইজি‘র দৃঢ় নেতৃত্ব, সততা ও জনবান্ধব দর্শন। খুলনা রেঞ্জের প্রতিটি পুলিশ সদস্য আজ হয়ে উঠছে আরও পেশাদার, মানবিক এবং দায়বদ্ধ।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক যায়যায়দিনকে বলেন, খুলনা রেঞ্জের সকল জেলা ও থানাতে সেবা পেতে কোনো প্রকার মানুষের হয়রাণী হচ্ছেনা,জিডি, মামলা, করতে কোন টাকা পয়সা লাগছে না।

তিনি আরও বলেন, আমার এলাকায় কোন প্রকার সন্ত্রাস, মাদক, অস্ত্র, ধর্ষণ, খুন ও খারাপ লোকের কোন যায়গা হবে না, রাত দিন পুলিশের ডিউটি আরও জোরদার করা হয়েছে বলে জানান। পুলিশ জনগণের সেবায় কাজ করে যাচ্ছে সবাই পুলিশেকে সহযোগীতা করার জন্য তিনি বলেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিনগুলোর একটি ৭ নভেম্বর: ওবায়দুল কাদের

পেঁয়াজ এখনো চড়া, বাড়ল তেল আর চিনির দামও

নাশকতা মামলায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

শেরপুরে আদিবাসী শিশু ধর্ষণের দায়ে ধর্ষক ফাহিম গ্রেপ্তার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে খুলনা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উঠলো সবজির দোকানে!

ভালুকা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, জাহাঙ্গীর সভাপতি হুমায়ুন সম্পাদক

বিডিজেএ’র সভাপতি তারিকুল ইসলাম  মাসুম, সাধারণ সম্পাদক মাহবুব সৈকত

নলছিটি প্রেসক্লাবের কমিটি গঠন এনায়েত সভাপতি, সবুজ সম্পাদক

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা ও মহানগর কমিটি অনুমোদন