বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দিনাজপুরে ছাত্রীনিবাস কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৫, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
দিনাজপুরে ছাত্রীনিবাস কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ আর নাহিদ, দিনাজপুর : দিনাজপুরে একটি ছাত্রীনিবাস থেকে লিপি রায় নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১০ টার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত লিপি রায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলাঘাট এলাকার রাজ কুমারের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। চাকরির প্রস্তুতির জন্য তিনি প্রায় এক বছর ধরে মেসে থাকতেন।

স্থানীয়রা জানায়, রাতে ওই ছাত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় ছাত্রীনিবাসের কয়েকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘটনার বিষয় জানার চেষ্টা চলছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত