মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর স্রোত, শয্যা সংকটে চরম অব্যবস্থা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৯, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুদের ঠান্ডাজনিত রোগ, বিশেষত নিউমোনিয়ার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। শীতের আগমনের প্রভাবে ঠান্ডা, জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের ভিড়ে হাসপাতালের ২০ শয্যার শিশু ওয়ার্ডে রীতিমতো জায়গা সংকট দেখা দিয়েছে।

বর্তমানে হাসপাতালের বারান্দা ও মেঝেতে মাদুর বিছিয়ে ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে; যা ধারণক্ষমতার ২০ গুণ বেশি। প্রতিদিন গড়ে ১০০ শিশুকে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি হতে হচ্ছে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সফুরা জানান, দুই সপ্তাহ ধরে এ চাপ বেড়েই চলেছে, এবং এত বিপুলসংখ্যক রোগী সামাল দিতে গিয়ে চিকিৎসক-নার্সরা হিমশিম খাচ্ছেন।

হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) মো. রকিউর রহমান বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে এ বছর শিশুদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার হার গত বছরের তুলনায় অনেক বেশি। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডকে শিশু ইউনিট-২ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য ওয়ার্ডের মেঝেতেও শিশু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শিশু রোগীদের চাপ বেড়েছে। অক্টোবরের শুরু থেকেই প্রতিদিন চার শতাধিক শিশু ভর্তি থাকছে, ফলে শয্যা ও চিকিৎসাসেবা সংকুলানে চরম সঙ্কট তৈরি হয়েছে।

হাসপাতালে বর্তমানে মাত্র ৯-১০ জন চিকিৎসক এবং ৭-৯ জন নার্স প্রতি শিফটে দায়িত্ব পালন করছেন; যা রোগীদের চাহিদার তুলনায় সম্পূর্ণ অপ্রতুল। রোগীর স্বজনরা জানান, পর্যাপ্ত চিকিৎসক-নার্স না থাকায় শিশুদের সঠিক চিকিৎসা পেতে দেরি হচ্ছে।

এমতাবস্থায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে দ্রুত অতিরিক্ত চিকিৎসক ও শয্যা বরাদ্দ দিয়ে এই সংকট নিরসনের দাবি করেন  কুষ্টিয়াবাসী।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

পশুপ্রেমী শিক্ষিকাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

তুবা’র প্রধান উপদেষ্টা সাংগঠনিক সফরে মংলায়

হামলা গুলি সংঘর্ষে ভোট

ডেমরা গ্রাজুয়েট এসোসিয়েশন-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

কলাপাড়ায় বিজয়োত্তর মতবিনিময় সভা: হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার

শরীয়তপুরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

মহিপুরে জমি দখল করে ঘর নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য, ভুক্তভোগীর নিরাপত্তার দাবি

মুরাদ নূরের সুরে কাওয়ালী গাইলেন এস আই টুটুল!

“নোবিপ্রবিতে স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু”