সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শাহাদাত হোসেনকে প্রশাসক নিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাল জেলা বিএনপি

প্রতিবেদক
admin2
মার্চ ১৬, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিশিষ্ট আইনজীবী আলহাজ্জ্ব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনকে নিয়োগ দেওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঝালকাঠি জেলা বিএনপি পরিবার। এ উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আইন পেশায় সুনাম এবং মানুষের পাশে থেকে কাজ করার কারণে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জেলার মানুষের কাছে একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এমন একজন যোগ্য নেতাকে ঝালকাঠি জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়ায় তারা আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন একজন অভিজ্ঞ, সৎ ও জনবান্ধব নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং আইন পেশায় দক্ষতা জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে ঝালকাঠি জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে।

জেলা বিএনপির নেতৃবৃন্দ আরও বলেন, অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে ঝালকাঠি জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা বিশ্বাস করেন, নবনিযুক্ত প্রশাসক তাঁর সততা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ঝালকাঠি জেলার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করবেন। এতে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে এবং ঝালকাঠি উন্নয়নের নতুন দিগন্তে এগিয়ে যাবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিনগুলোর একটি ৭ নভেম্বর: ওবায়দুল কাদের

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জাতীয়তাবাদী শ্রমিকদল শাজাহানপুর থানার উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত

পাখি ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত

ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল

কুমড়ো বড়ি দিয়ে শিং মাছের সুস্বাদু ঝোল!

নলছিটিতে এসএসসি ৮৮ ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত

এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”

‍”রংপুরের নেতাদের নিয়ে তারেক রহমান: কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন”