রবিবার , ২৬ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঘূর্ণিঝড় রিমাল, অবস্থান জানাল আবহাওয়া অফিস

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৬, ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এটি সর্বশেষ গতকাল শনিবার মধ্যরাতে পায়রা বন্দর থেকে ৩০০ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আজ রোববার সকালে মিডিয়াকে বলেছেন, ‘ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলের দিকেই এগিয়ে আসছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল গতকাল মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়ার পরই পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।‌

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক নৌকা

পাঁচ পদে নিয়োগ; লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

ঝিনাইদহে চলছে ২০২৪ এর বই বিতরনী অনুষ্ঠান

২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে সম্ভাবনার নতুন দ্বার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র

নলছিটি পাবলিক লাইব্রেরী ও নিজ গ্রাম পরিদর্শন করলেন ধর্ম সচিব হামিদ জমাদ্দার

আইজেএফ এর কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে : সিইসি

নতুন কাউকে দলে নেবে না বিএনপি