রবিবার , ৯ জুন ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির মতবিনিময় সভা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ৯, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ঠাকুরগাঁও ৫০ বিজিবির আয়োজনে জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম, কাঠালডাঙ্গী কোম্পানি কমান্ডার সুবেদার মোজাম্মেল হক, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা।

এ সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান, আন্তঃসীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া এবং সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, নদীতে মাছ ধরতে না যাওয়া, ঘাস কাটতে না যাওয়ার আহবান জানানো হয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত