শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কোন দলে কত প্রার্থী জানাল ইসি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়ন দাখিল কার্যক্রম। নিবন্ধিত দলগুলোর মধ্যে মোট ৩০ রাজনৈতিক দল থেকে এবার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব দল ও স্বতন্ত্র মিলে সারা দেশের রিটার্নিং অফিসে ২৭১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা যায়।

ইসি জানায়, দ্বাদশ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের ১৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে।

কোন দল কতটি আসনে প্রার্থী দিয়েছে

আওয়ামী লীগ ২৯৮টি, জাতীয় পার্টি ২৮৬টি, তৃণমূল বিএনপি ১৫১, জাসদ ৯১, ইসলামী ঐক্যজোট ৪৫, জাকের পার্টি ২১৮, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭, গণফ্রন্ট ২৫, গণফোরাম ৯, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, বাংলাদেশ মুসলিম লীগ ২, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৩, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭, জাতীয় পার্টি (জেপি) ২০, বাংলাদেশ সাম্যবাদী দল ৬, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬, বিকল্প ধারা বাংলাদেশ ১৪, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮, বাংলাদেশ খেলাফত মজলিস ১, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৫৫, বাংলাদেশ কংগ্রেস ১১৬, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৪৯, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২। রাজনৈতিক দলের মোট মনোনয়নপত্র দাখিলের হয়েছে ১৯৬৬টি। স্বতন্ত্র ৭৪৭টি।

এদিকে আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাইবাছাই। চলবে আগামী সোমবার পর্যন্ত। মনোনয়ন যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। এছাড়া প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

সরকারের প্রভাবে নিপীড়িতও নির্যাতিতদের পাশে বিএনপি : রিজভী

ঝিনাইদহে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

শেষ হলো কাপ্তাই তারুণ্যের উৎসব তারুণ্যের মেলা-২০২৫

জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে : আপিল বিভাগ

মেরি রেনু নাথের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও হয়রানির অভিযোগ প্রাক্তন স্বামীর

চিলমারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফিরোজায় দোয়া মাহফিল

কুমিল্লা চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বাজার মনিটরিং এ কালিগঞ্জ উপজেলা প্রশাসন