মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দুইটি আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৩, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি গত ২৮ মার্চ মা হয়েছেন। এরইমধ্যে মাতৃত্বকালীন অবকাশও কাটিয়ে ফেলেছেন। সবকিছু ঠিক থাকলে শুটিংয়ে ফিরবেন ৮ অক্টোবর থেকে। সেই সঙ্গে রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন এই অভিনেত্রী। প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের জন্যও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ দুইটি আসনে মনোনয়ন চাইবেন বলে মাহি নিজেই জানালেন।

যতদিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব উল্লেখ করে মাহিয়া মাহি বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ দুইটি আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

মাহি আরও বলেন, এখন ছেলে ফারিশকেই সময় দিচ্ছি বেশি। তা ছাড়া প্রতি সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী যেতে হচ্ছে। কোনো না কোনো মিছিল, মিটিং তো আছেই। সেই সঙ্গে ব্যবসাটাও দেখতে হচ্ছে। ফলে হাতে অনেক প্রস্তাব এলেও গ্রহণ করতে পারছি না। জাতীয় সংসদ নির্বাচনের পর পুরোদমে শুটিংয়ে ফেরার ইচ্ছা আছে। তখন ফারিশও একটু বড় হবে। মা ছাড়া থাকতে পারবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানকে ফুলের শুভেচ্ছা

গাজায় সংঘাত আরো বাড়বে, আশঙ্কা ইরানের

তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ রয়েছে : ইসি সচিব

টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাড়িতেই সহজে বানান আমের স্পঞ্জ আচার

দলমত নির্বিশেষে ২৫০০ শত পরিবারের মধ্যে টিসিবির পণ্য দিচ্ছে শেখ হাসিনা সরকার

দিনাজপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া’য় বিটিএসএফ-এর মতবিনিময়, পরিচিতি সভা ও সংবর্ধনা

শেরপুরের ছানার পায়েসের জিআই সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ

১৪ দলীয় জোট শরিকদের জন্য ৭টি আসন ছাড়লো আওয়ামী লীগ