রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মহেশপুরে সরিষার বাম্পার ফলনের আশা! লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে চাষ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৪, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : এক সময় লাভ না হওয়া ও অব্যাহত লোকসান গুনতে থাকায় ঝিনাইদহের মহেশপুরে সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন চাষিরা। তবে এখন কৃষি বিভাগের উদ্যোগে এলাকার কৃষকরা আবারও সরিষা চাষে মনোযোগী হয়েছেন।

এতে গত কয়েক বছরের তুলনায় এ বছর উপজেলাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হেক্টর জমিতে চাষ বেড়েছে সরিষার। উচ্চফলন আর লাভের আশায় কৃষকদের মনে এখন আনন্দের জোয়ার। বিনা মূল্যে পাওয়া উচ্চফলনশীল জাতের সরিষা ফলনে কৃষকের মুখে প্রশান্তির হাসি।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, মহেশপুর উপজেলায় গত বছর ৮০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এ বছর কৃষি বিভাগের উদ্যোগে সরিষা চাষে কৃষকরা দারুণ অনুপ্রাণিত হয়েছেন। ফলে এ বছর উপজেলায় সরিষার চাষ বেড়েছে। মহেশপুর উপজেলায় এ বছর ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে এবার উপজেলা কৃষি অফিস থেকে সরকারিভাবে কৃষককে বারি জাতের সরিষা বীজ বিনা মূল্যে দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

মোন্তাজ মন্ডল জানান, সরিষা চাষে খরচ কম লাভ বেশি। তাই প্রতি বছর তিনি দুই-তিন বিঘা জমিতে চাষ করেন। এবছর তিন একর জমিতে সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন তিনি।

কৃষক বকুল হোসেন ওআবু বকর জানান, সরিষা চাষে তেমন খরচ নেই। শুধু জমি চাষের পর বীজ ছিটিয়ে দিতে হয়। তারপর গাছ বড় হলে দিতে হয় সেচ। সার বা কীটনাশক তেমন একটা দিতে হয় না। এ কারণে সরিষা চাষে অনেক লাভ। এ ছাড়া এলাকার অনেক চাষি উচ্চফলনশীল জাতের সরিষা বীজ বিনা মূল্যে পেয়েছেন।

মহেশপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলায় এ বছর ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষমাত্রা ছিলো ৯৫৭ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর ১৬০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। তাই কৃষকরা উৎসাহিত হয়ে সরিষার ব্যাপক চাষাবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ভালো আবাদের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে থ্রি হুইলার ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নিহত- ৪

ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্কুলটি ৯ বছরেও পূর্ণাঙ্গতাহীন

শেরপুর সীমান্তে দেড় ঘন্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে ২জন নিহত

হরিনাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন

শনিবার কক্সবাজারে দুই প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিএমএসএফ`র বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলছে

আ.লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ

জনস্বার্থে ইউএনও নজরুল ইসলামকে বিধি মোতাবেক সর্বোচ্চ সময় নলছিটিতে রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

আগামীকাল ‘সোনার চর’ সিনেমার পোস্টার উন্মোচন ও ট্রেলার প্রদর্শনী