শনিবার , ১ জুন ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সাবেক মেয়র পুত্র যুবলীগ নেতা সবুজ ইসলামের উপড় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ১, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

নয়ন আলী শাহজাদপুর ( সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবলীগ নেতা সবুজ ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এদিন সকাল ১১ টায় পৌরসভার প্রানকেন্দ্র দ্বারিয়াপুর বাজারের চৌরাস্তায় এ মানববন্ধন পালন করা হয়। দ্বারয়াপুরবাসীর ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক সহ শত শত নারী- পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র ও আহত সবুজের পিতা নজরুল ইসলাম, বেল্লাল হোসেন, গোলজার হোসেন গোলেহার, সেচ্ছাসেবকলীগ নেতা মামুন অর রশীদ, মৎস্যজীবী লীগ নেতা আল আমিন হোসেন, ছাত্রলীগ নেতা রিমন হোসেন, শাহীন হোসেন, আসমা খাতুন, রেশমা খাতুন, নাগিনা বেগম প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের নেতৃত্ব তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে পূর্বকল্পিতভাবে সবুজ ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর করে।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কাজল ও রহিম সহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা কর হবে।

সর্বশেষ - সারা দেশ