শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে সাবেক সংসদ সদস্য ভূট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৪, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভূট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোল্লারহাট জেডএ ভূট্টো ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বসুন্ধরা স্পোটিং ক্লাব ১-০ গোলে রানাপাশা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলতে ৩০ হাজার ও ট্রফি তুলে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও নলছিটি থানার ওসি আব্দুস ছালাম। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা জেডআই কামাল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা।

টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে মোট ১২টি দল অংশ নিয়েছে। খেলায় দেশি ও বিদেশি খেলোয়াররা অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভূট্টোর নামে প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করে তাঁর পরিবার। টুর্নামেন্ট পরিচালনা করেন জুলফিকার আলী ভূট্টোর ছেলে সোহেল মোল্লা।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

তরুণীকে চাকরি দেওয়াসহ নানা প্রলোভনের ফাঁদে ফেলে ভারতে পাচার করে আসছে তারা

জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ৩৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের উঠান বৈঠক

বিরামপুর হাসপাতালে রোগীর খাবারে অনিয়ম-দুদক

বিরোধী দলীয় নেতা-উপনেতা-চিফ হুইপ চূড়ান্ত করল জাপা

আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি আন্দোলনকারীদের

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের শুভ উদ্বোধন

শপথ নিলেন কাটাখালী পৌরসভার প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু

ঝিনাইদহে ১ হাজার পরিবার পেলো ২৫ কেজি করে চাউল

কেরানীগঞ্জ প্রশাসনের অসহযোগীতা ও বিতর্কিত এক সমিতির প্রভাবে জিম্মি শাহজাহান মুন্সী