শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ২, ২০২৩ ৯:২৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ফিলিস্তিনের গাজা যুদ্ধে অন্তত ৬১ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫৪ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি ও তিনজন লেবানিজ।

এছাড়ও এই সময়ে ১১ সাংবাদিক আহত, তিনজন নিখোঁজ ও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

কমিউনিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই তথ্য জানিয়েছে।
সিপিজে আরও জানিয়েছে, সংস্থাটি আরও সাংবাদিকদের হত্যা, নিখোঁজ বা হুমকি সংক্রান্ত অসংখ্য অসমর্থিত প্রতিবেদনের তদন্ত করছে।

উল্লেখ্য, টানা সাত দিনের যুদ্ধবিরতি শেষে পুনরায় সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের একদিনেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও এই সময়ে সেখানে আহত হয়েছে ৫৮৯ জন।

টানা ৪৮ দিন যুদ্ধ শেষে গত ২৪ নভেম্বর থেকে চার দিনের সাময়কি যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল। এরপর প্রথম দফায় দুদিন বাড়ানোর হয় সেই যুদ্ধবিরতির মেয়াদ। দ্বিতীয় দফায় আরও একদিনের জন্য সামিয়ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টায় এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। সূত্র: আল জাজিরা

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জ দক্ষিণ এসিল্যান্ডে অফিস সহকারী মজিবর রহমান জয়ের ইশারায় মিলে সেবা

সংবাদপত্রের কণ্ঠরোধ মানেই গণতন্ত্রের গলা চেপে ধরা: জেসমিন জাহান

মহেশপুরের যুব সমাজের নয়নের মনি বাবু!

এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ট পরিচালক পলাশ মণি দাস

বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটির (BDPC) ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

যশোরে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেয়ারবাজারে রেকর্ড পতন

শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা

যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে : রিজভী

বিদ্যালয় খোলার সরকারি নির্দেশ উপেক্ষিত: বন্ধ ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়