বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; নিহত ছাড়িয়ে গেল ৪২ হাজার ৭০০

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৩, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৭১৮ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২৮২ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১১৫ জন নিহত এবং আরও ৪৮৭ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের চিরিরবন্দর প্রেমিককে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ইউপি চেয়ারম্যানের কূটচালে বড়াইলের হিন্দুপাড়া যেভাবে মুসলিম পাড়া

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

জারির অপেক্ষায় জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন

চিলমারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আ.লীগের ক্লিন ইমেজ ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী

মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

লায়ন্স জেলা ৩১৫ বি১ এর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শহীদ মিনারে গণজমায়েত করবে বৈষম্যবিরোধীরা

গাজীপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কামরুল আহসান সরকার রাসেল