বুধবার , ২১ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাধ ভেঙে নদীতে বিলীন নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২১, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট, ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নজরুল ইসলাম ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল।

২১ মে মঙ্গলবার সকাল দশটায় রানাপাশা ইউনিয়নের হদুয়া প্রান্ত থেকে ইঞ্জিনচালিত নৌকায় ভাঙন কবলিত এলাকায় পৌছান ও ভাঙন ঝুকিতে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাথেও কথাবার্তা বলেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার ও নাহিদ হাসান,উপ সহকারী প্রকৌশলী সাজেদুল বারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান,রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এসময় নলছিটি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করা হবে বলেও আস্বস্ত করেন।

বেশ কয়েক বছর যাবত নদীর ভাঙনের কবলে পরে এই এলাকার অনেক বারিঘর এবং বেরিবাধও ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে ইতোমধ্যে।

উল্লেখ্য, এই স্থানেই কিছুদিন আগে আগে পার্শ্ববর্তী দুই ইউনিয়নকে নদীগর্ভে বিলীন হওয়া থেকে বাচাতে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছিলো স্থানীয়রা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুরীকে হত্যা করে প্রমান লোপাটের চেষ্টা; হত্যা মামলা, খুনি পলাতক

টেকনাফে ফের ৮ কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি, আতঙ্কে স্থানীয়রা

উপজেলা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক নৌকা

দ্বাদশ সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত

কবি আল মাহমুদের প্রতি কৃত রাষ্ট্রীয় বৈষম্য নিরসনে ছাত্র জনতার প্রতীকী কর্মসূচি

দেশ কাঁপাবে ৪৩ মণের দানবাকৃতির নাতিবাবু!

কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত

চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলছে

শেরপুরের কোরবানির হাট কাঁপাবে দেশী জাতের ষাঁড় ‘নবাব’