শনিবার , ৪ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা ছাত্রদলের

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৪, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল।

শুক্রবার (০৩ মে) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়- ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরো বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিতে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো।

আগামী ৮ মে দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা, ৯ মে সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকাল ১১টায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা, ১০ মে সকাল ১০টায় নওগাঁ জেলা এবং দুপুর ২টায় জয়পুরহাট জেলা ও ১১ মে দুপুর ২টায় পাবনা জেলার কর্মী সম্মেলন হবে। উক্ত কর্মী সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ

উল্লাপাড়ায় ভোট যুদ্ধে এগিয়ে ঝরণা খাতুন, নির্বাচনী প্রতীক ‘সেলাই মেশিন’

গাজীপরের ৪৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের উঠান বৈঠক

কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক

প্রতারণা মামলার ৪০ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটির (BDPC) ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নাসিরনগরের ধরমন্ডলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

সত্য লিখলে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়: ডিইউজে’র বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ

মির্জা আব্বাসের দুদকের মামলার রায় আজ

কুষ্টিয়ায় কোটি টাকার সাপের বিষ উদ্ধার: মিরপুরে বিজিবির সাহসী অভিযান